রাতে বিয়ে বিকেলেই হাসপাতালে ভর্তি

রাতে বিয়ে বিকেলেই হাসপাতালে ভর্তি

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৫২

দীর্ঘ ২২ বছর একসঙ্গে থাকার পর গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রেজিস্ট্রি বিয়ে করেন পশ্চিমবাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা দীপঙ্কর দে এবং অভিনেত্রী দোলন রায়। তবে বিয়ের একদিন পার হতে না হতেই গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে শ্বাসকষ্টজনিত কারণে কলকাতার বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অভিনেতা দীপঙ্করকে। জানা যাচ্ছে, শ্বাসকষ্ট জনিত সমস্যার জন্যই হাসপাতালে ভর্তি করা হয় এই অভিনেতাকে। এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। দীপঙ্করের স্ত্রী দোলন ইন্ডিয়ার এক গণমাধ্যমকে জানান, “ও (দীপঙ্কর দে) দীর্ঘদিন ধরেই সিওপিডি-তে আক্রান্ত। তাই শুক্রবার(১৭ জানুয়ারি) বিকেল বেলা হঠাৎই শ্বাসকষ্ট শুরু হওয়ায় আমরা হাসপাতালে নিয়ে যাই। এই মুহূর্তে আইসিইউতে রয়েছে।” ইন্ডিয়ার  গণমাধ্যম জি নিউজের খবরে বলা হয়েছে, দীর্ঘদিন ধরেই লিভ-ইন রিলেশনশিপে ছিলেন দীপঙ্কর দে ও দোলন রায়। এতদিন যেকোনো কারণেই হোক সাতপাকে বাঁধা পড়েননি তারা। অবশেষে গত বৃহস্পতিবার রাতে তাদের এই সম্পর্ককে আইনি স্বীকৃতি দেন কলকাতা চলচ্চিত্রের এই দুই তারকা। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু। লালা বেনারসি, গয়না এবং সিঁথিতে সিঁদুর পরে বেশ ভালোই দেখাচ্ছিল অভিনেত্রীকে। অন্যদিকে এই দিনের জন্য সাদা ধুতি পাঞ্জাবিকে বেছে নিয়েছিলেন দীপঙ্কর দে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading