পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৬

রাজশাহীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৮ জানুয়ারি) সকাল ৯টার দিকে মহানগরীর ডাশমারি সাতবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু হলো- মো. ফাহিম (৪) ও মো. ফারহান (৪)। ফাহিমের বাবার নাম মাসুদ রানা। আর ফারহানের বাবার নাম মো. রানা। ফাহিম ও ফারহান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই। নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে এক শিশু পুকুরের পানিতে পড়ে যায়। তখন তাকে ধরতে আরেক শিশু পানিতে নামে। এ সময় তারা দুজনেই পানিতে তলিয়ে যায়। এরপর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক‌্যাল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে বলে ওসি জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading