দুরন্ত টিভিতে সিসিমপুরের নতুন সিজন

দুরন্ত টিভিতে সিসিমপুরের নতুন সিজন

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩২

দুরন্ত টিভিতে গতকাল শুক্রবার (১৭ জানুয়ারি) থেকে শুরু হয়েছে সিসিমপুরের ১২তম সিজন । 

প্রতিদিন দুপুর ১২:৩০ এবং বিকাল ৫:৩০ মিনিটে প্রচারিত হবে এ পর্ব গুলো। ১৫ বছর ধরে শিশুদের আনন্দে মাতিয়ে রেখেছে সিসিমপুরের জনপ্রিয় চরিত্র ইকরি, টুকটুকি, শিকু আর হালুম। কিছুদিন দিন হলো সেই দলে যোগ দিয়েছে নতুন বন্ধু রায়া। আর দিনে দিনে প্রিয় হয়ে উঠছে সবার। সিসিমপুর বিশ্বখ্যাত মার্কিন টেলিভিশন অনুষ্ঠান ‘সিসেমি স্ট্রিট’র বাংলাদেশি সংস্করণ। শিশুদের ভাষা, সাক্ষরতা, গণিত, সামাজিক, মানসিক ও মানবিক দক্ষতা বিকাশের জন্য সিসেমি স্ট্রিট কাজ করছে পৃথিবীব্যাপী দেড় শতাধিক দেশে। প্রাক প্রাথমিক শিশু বিকাশ কার্যক্রমের আওতায় ‘সর্বত্র শিশুরা হয়ে উঠুক আরো সম্পন্ন, আরো সবল, এবং আরো সদয়’-এই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে সিসিমপুরের নির্মাতা প্রতিষ্ঠান সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ। বাংলাদেশে সিমিপুরের যাত্রা, নির্মাণ এবং সম্প্রচার সম্ভব হয়েছে ইউএসএআইডি’র সহায়তায়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading