সংগ্রামী মেয়ের চরিত্রে প্রভা

সংগ্রামী মেয়ের চরিত্রে প্রভা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৪

সংসারে নানা টানাপোড়েনের গল্পে সম্প্রতি নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘পরের মেয়ে’। সৈয়দ জিয়াউদ্দিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হাবিব শাকিল। এতে  সংগ্রামী এক মেয়ের চত্রি অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা। নাটকটি আগামীকাল (১৯ জানুয়ারি) থেকে এনটিভিতে প্রচারিত হবে। নাটকটিতে দেখা যাবে, মেধাবী নাজিফা পড়াশোনাকালীন পরিবারের অমতে বাউন্ডুলে মিতুলকে ভালোবেসে বিয়ে করে। ফলে নাজিফার বাবা তাকে ত্যাজ্য করেন। নাজিফার শাশুড়ি তার প্রতি মমত্ব অনুভব করেন। নাজিফাও শাশুড়িকে আপন করে নেয়। শাশুড়ি অসুস্থ হলে নাজিফা ও মিতুল প্রায় দেড় বছর সেবা শুশ্রুষা করে তাকে সুস্থ করে তোলে।

এর মাঝে নাফিজা-মিতুলের সংসার আলো করে জন্ম নেয় আরিয়ানা। পারিবারিক এসব ঝঞ্ঝাটের কারণে নাজিফার পড়াশোনা হয় না। মেয়ের বয়স যখন মাত্র ছয় মাস, তখন নাজিফার জীবনে সবচেয়ে বড় আঘাত আসে। গার্মেন্টসের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে মিতুল খুন হয়। অন্যদিকে মিতুলের বড় ভাই নিজের মায়ের কোনো খোঁজ রাখেন না। নাজিফা সন্তান আর শাশুড়ির জীবন বাঁচাতে ছোট একটা চাকরিতে যোগ দেয়। নাজিফার বাবা-মা মেয়ের পাশে দাঁড়াতে চান, কিন্তু অভিমানী নাজিফা প্রত্যাখ্যান করে। এভাবেই এগিয়ে যাবে কাহিনী।  নাটকটিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দিলারা জামান, গোলাম কিবরিয়া তানভীর, জিয়াউল হাসান কিসলু, আদৃতা, আল মামুন, মুনিরা ইউসুফ মেমী, ইলোরা গওহর, টয়া, হিন্দোল রায় প্রমুখ।  নাটকটি প্রতি সপ্তাহের রবি, সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে প্রচার হবে ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading