ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে ‘শনিবার বিকেল’
উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৮
বিভিন্ন উৎসবে ঘুরে বেড়াচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর বহুল প্রতীক্ষিত ছবি ‘শনিবার বিকেল’। এবার ছবিটি দেখানো হবে ২৬ তম ফ্রান্সের ভেসোল ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালে! আগামী ১১ ফেব্রুয়ারি শুরু হয়ে উৎসবটি চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত। আর ‘শনিবার বিকেল’ সিনেমাটি দেখানো হবে ১৫ এবং ১৬ ফেব্রুয়ারি ভেসোলের ম্যাজেস্টিক থিয়েটারে । ফিচার কম্পিটিশনে নির্বাচিত ছবিটি লড়াই করবে বিভিন্ন দেশের মোট নয়টি সিনেমার সঙ্গে। ২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হামলা নিয়েই এ ছবির প্লট। বাংলাদেশ-ভারত-জার্মানি এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ছবিতে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, জাহিদ হাসান, মামুনুর রশীদ,নাদের চৌধুরী, ইরেশ যাকের, কলকাতার পরমব্রত চট্টোপাধ্যায়, ফিলিস্তিনি তারকা অভিনেতা ইয়াদ হুরানিসহ আরও অনেক প্রিয় মুখ|

