নতুন ফোল্ডেবল আনবে হুয়াওয়ে
উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৬
চলতি বছরই নিজেদের পরবর্তী ফোল্ডেবল মেইট এক্সএস আনবে হুয়াওয়ে। তবে প্রথম ফোল্ডেবলের চেয়ে এটি আকারে ছোট ও দামে সাশ্রয়ী হবে। ৫জি কিরিন ৯৯০ চিপসেট ব্যবহার করা হবে হ্যান্ডসেটটিতে, -খবর আইএএনএস-এর। প্রতিবেদনে দাবি করা হয়েছে, এরই মধ্যে নিজেদের ফোল্ডেবল তৈরির দক্ষতা আরও উন্নত করেছে হুয়াওয়ে। ফলে সাশ্রয়ী দামে ফোন উপহার দেওয়ার চিন্তা করেছে প্রতিষ্ঠানটি। সরবরাহ সূত্রের বরাতে জানা গেছে, ফোল্ডিং ডিসপ্লে জুড়ে দিতে আর সমস্যায় পড়তে হচ্ছে না হুয়াওয়েকে। পুরো নতুন ডিজাইনের ‘হিঞ্জ মেকানিজম’ এবং আরও শক্ত ডিসপ্লের দেখা মিলবে ফোনটিতে। নতুন ফোল্ডেবলের ডিসপ্লে মেইট এক্সের সমান হলেও, গোটা ফোনটি আকারে মেইট এক্সের চেয়ে ছোট হবে। সরবরাহ সূত্রগুলো আরও জানিয়েছে, তৃতীয় ফোল্ডেবল তৈরির কাজও করছে হুয়াওয়ে। এ বছরের দ্বিতীয় প্রান্তিকেই দেখা মিলতে পারে ডিভাইসটির।

