পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের টি-২০ দল ঘোষণা

পাকিস্তান বিপক্ষে বাংলাদেশের টি-২০ দল ঘোষণা

উত্তরদক্ষিণ অনলাইন । ১৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:১০

পাকিস্তান সফরের তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। এতে প্রথমবারের মত জাতীয় দলে ঢাক পেয়েছেন হাসান মাহমুদ। যিনি সদ্য শেষ হওয়া বিপিএলে ভালো করেছেন। সুযোগ পাওয়া হাসান মাহমুদ এবারের আসরে খুব বেশি যে উইকেট পেয়েছেন তা নয়, তবে তার গতি সবাইকে বিস্মিত করেছে। মাশরাফির নেতৃত্বে ঢাকা প্লাটুনের হয়ে ১৩ ম্যাচে ১০ উইকেট নেওয়া হাসান ১৪২.৪০ কিমি গতিতে বল করেছিলেন। দলে ফিরেছেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, রুবেল হোসেন ও মেহেদী হাসান। তবে জায়গা হয়নি মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, আরাফাত সানি ও আবু হায়দার রনিদের। পারিবারিক কারণে তিন ধাপের পাকিস্তান সফরের কোনোটিতেই যাবেন না মুশফিকুর রহিম। চলমান জানুয়ারি মাসের ২৪, ২৫ ও ২৭ তারিখ লহোরে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ২৩ জানুয়ারি দেশ ছাড়বে বাংলাদেশ। আর ২৮ জানুয়ারি ফিরে আসবে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহাদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মোস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, রুবেল হোসেন, হাসান মাহমুদ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading