ভালো আছেন অভিনেতা দীপঙ্কর

ভালো আছেন অভিনেতা দীপঙ্কর

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫২

শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বিয়ের একদনিরে মাথায় হাসপাতালে ভর্তি হন টলিউডের বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দে। তবে আগের চেয়ে বর্তমানে অনেকটা ভালো আছেন তিনি। আইসিইউ থেকে স্থানান্তর করা হয়েছে সাধারণ বেডে । কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দীপঙ্কর। সেখানে পালমোনোলজিস্ট অংশুমান মুখার্জি ও ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট সুশ্রুত ব্যানার্জির তত্ত্বাবধায়নে রয়েছেন দীপঙ্কর।

সুশ্রুত ব্যানার্জি ইন্ডিয়ান একটি সংবাদমাধ্যমে বলেন, ‘কবে ছাড়ব এখনই বলা যাচ্ছে না। গতকাল (১৮ জানুয়ারি) তাকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। সিওপিডি এবং হার্টের পাম্পিংয়ের সমস্যার জন্য তাকে ভর্তি করা হয়েছিল। এখন আগের চেয়ে অনেকটা ভালো আছেন তিনি। বাড়ির খাবার খাচ্ছেন।’ দীপঙ্করের স্ত্রী দোলন রায় বলেন, ‘আগের চেয়ে এখন অনেকটাই ভালো আছে। শ্বাসকষ্ট নেই। আইসিইউ থেকে বের করে নিয়ে আসা হয়েছে। আপাতত জেনারেল বেডে রাখা হয়েছে।’

দীর্ঘ ২২ বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দক্ষিণ কলকাতার এক রেস্তোরাঁয় রেজিস্ট্রি বিয়ে করেন ৭৫ বছর বয়েসি দীপঙ্কর ও ৪৯ বছর বয়েসি অভিনেত্রী দোলন রায়। বিয়ের অনুষ্ঠান ছিল একেবারেই ঘরোয়া। এ সময় শুধু ঘনিষ্টজনরা উপস্থিত ছিলেন। এ তালিকায় রয়েছেন পরিচালক ব্রাত্য বসু, সৌমিত্র মিত্র, ধ্রুব কুণ্ডু, শীর্ষ সেন, অভিনেত্রী দোলনের ভাই দুর্গাশীষ প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading