পদাতিকের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী, মঞ্চস্থ হবে ‘গুণজান ববিরি পালা’

পদাতিকের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী, মঞ্চস্থ হবে ‘গুণজান ববিরি পালা’

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫০

আগামী ২১ জানুয়ারি ঢাকার মঞ্চের অন্যতম নাটকের দল পদাতিক নাট্য সংসদের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে এ দিন সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় সাংস্কৃতিক ব্যক্তিদের উপস্থিতিতে আড্ডা, স্মৃতিচারণ, চা-চক্রের আয়োজন করা হয়েছে। এরপর সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার মূল হলে দলটির আলোচিত প্রযোজনা ‘গুণজান ববিরি পালা’ প্রদর্শিত হবে। এটি রচনা ও নির্দেশনা দিয়েছেন সায়িক সিদ্দিকী। নাটক প্রসঙ্গে নির্দেশক জানান, বাংলাদেশের আবহমান নাট্যধারার জনপ্রিয় আঙ্গিক পালা। বন্দনা, বর্ণনা, নাচ, গান ও অভিনয়ের মাধ্যমে পালা উপস্থাপিত হয়। পদাতিক নাট্য সংসদের এ পরিবেশনায় দেশের গ্রামীণ ঐতিহ্য উঠে এসেছে। সাধারণত পালার ঘটনাপ্রবাহ কোনো ব্যক্তি মানুষের জীবনে পালাক্রমে ঘটে যাওয়া বিষাদময় ঘটনার আখ্যান। থিয়েটার চর্চার ভেতরের সুখ-দুঃখ, হাসি-কান্নাকে পালার আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে গুণজান বিবির পালা নাটকে। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মমিনুল হক দীপু, মশিউর রহমান, সাঈদা শামছি আরা, জয় মন্ডল, সালমান শুভ, ইকরাম, শরীফুল ইসলাম, মো. ইমরান, জিতু, আবু সাইদ, পৃথা, জীবন, শোভন, প্রান্ত, কনিকা। নাটকটির মঞ্চ পরিকল্পনায় রয়েছেন সঞ্জীব কুমার দে, আলোক পরিকল্পনায় অতিকুল ইসলাম জয়, পোশাক, দ্রব্য ও কোরিওগ্রাফি সৈয়দা শামছি আরা সায়েকা, সংগীত হামিদুর রহমান পাপ্পু, হুমায়ন আজম রেওয়াজ, জামান, মনির দেওয়ান ও রাশেদ। নাটকটির প্রযোজনা অধিকর্তা সৈয়দ ইশতিয়াক হোসাইন টিটো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading