২০১৯ সালে বেশি ডাউনলোড হয়েছে টিকটক!

২০১৯ সালে বেশি ডাউনলোড হয়েছে টিকটক!

উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৫২

জনপ্রিয় যোগাযোগ মাধ্যম ফেসবুক।   তবে ২০১৯ সালে ফেসবুকের চেয়েও জনপ্রিয় হয়েছে টিকটক। সম্প্রতি এমনই এক তথ্য প্রকাশ করেছে মোবাইল অ্যাপের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার। প্রতিষ্ঠানটির গবেষণালব্ধ তথ্য থেকে দেখা যায়, ২০১৯ সালের শেষে সবচেয়ে বেশি অ্যাপ ডাউনলোডের তালিকায় উপরের দিকে আছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ যদিও ফেসবুক কিনে নিয়েছে। হোয়াটসঅ্যাপ বিশ্বব্যাপী ডাউনলোড হয়েছে ৮৫০ মিলিয়ন। ৮৫০ মিলিয়ন ডাউনলোড নিয়ে হোয়াটসঅ্যাপ আছে সবচেয়ে ডাউনলোড হওয়া অ্যাপের তালিকার শীর্ষে।

কিন্তু চমক হচ্ছে, দ্বিতীয় পজিশন নিয়ে। এখানে না আছে, ফেসবুক, না আছে মেসেঞ্জার, এমনকি ইনস্টাগ্রামও নেই। সেখানে ৭০০ মিলিয়নেরও বেশি ডাউনলোড নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে টিকটক। তারপরেই আছে ৭০০ মিলিয়নের সামান্য কিছু বেশি ডাউনলোড নিয়ে ফেসবুক মেসেঞ্জার, আর ৭০০ মিলিয়নের সামান্য কিছু কম ডাউনলোড নিয়ে ৪র্থ অবস্থানে আছে ফেসবুক। এরপরে আছে ইনস্টাগ্রাম এবং লাইকি।

গবেষণায় বলা হয়, আমেরিকা আর্মি এবং নেভি সিকিউরিটি ইস্যুতে টিকটক নিষিদ্ধ করার পরেও চাইনিজ কোম্পানির এই অ্যাপ দারুণ সফল। বিশেষ করে ইন্ডিয়াতে। এটা বেশি ঘনবসতিপূর্ণ এলাকায় বেশি সফল। ৪৫% নতুন ডাউনলোডার হচ্ছে ইন্ডিয়া থেকে। যদিও টিকটকের নামে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরির অভিযোগ ফাইল করা আছে ক্যালিফোর্নিয়ার আদালতে। এবিষয়ে যদিও কোনো সরকারি নিষেধাজ্ঞা আসেনি তবে পেন্টাগন সকল সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ করেছে। কিন্তু সেন্সর টাওয়ারের তথ্য দেখে মনে হচ্ছে মানুষের কাছে বিনোদনই প্রধান বিবেচ্য বিষয়, নিরাপত্তা নয়। কারণ টিকটক খুব অল্প সময়ের ভেতরেই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ডাউনলোড হওয়া অ্যাপে পরিণত হলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading