হুয়াওয়ের পি৪০ প্রোতে পাঁচ ক্যামেরা!
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫:৫৬
ফাঁস হয়েছে হুয়াওয়ের নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন পি৪০ প্রো’র ছবি। যেখানে দেখা যায়, ফোনটি পেছনে রয়েছে পেন্টা ক্যামেরা ব্যবস্থা। আর ডিভাইসটির বডি বানানো হয়েছে সিরামিক দিয়ে। ডিভাইসটির পেছনে উল্লম্বভাবে বসানো হয়েছে আয়তাকার ক্যামেরা মডিউল। পাঁচটি ক্যামেরা সেন্সরের মধ্যে একটি পেরিস্কোপ-ধাঁচের টেলিফটো লেন্স। মডিউলে রয়েছে লাইকা ব্র্যান্ডিং। নতুন এই ডিভাইসটির ছবি ফাঁস করেছেন ইভান ব্লাস,-খবর প্রযুক্তি সাইট ভার্জের। ছবিতে আরও দেখা গেছে স্মার্টফোনটির সামনে বসানো হয়েছে নচবিহীন পর্দা। হোল-পাঞ্চ পর্দায় রাখা হয়েছে ডুয়াল সেলফি ক্যামেরা। ডিভাইসটির পাশে থাকবে পাওয়ার এবং ভলিউম বাটন। আর নীচের দিকে রাখা হয়েছে ইউএসবি-সি পোর্ট এবং স্পিকার। এতে দেখা যায়নি কোনো হেডফোন জ্যাক। পি সিরিজের আগের দুইটি ফ্ল্যাগশিপ মার্চ মাসে ফ্রান্সের প্যারিসে উন্মোচন করেছে হুয়াওয়ে। এবারও শীঘ্রই নতুন ডিভাইসটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হবে বলে ধারণা করা হচ্ছে। নতুন ফ্ল্যাগশিপ ডিভাইসটিও গুগল সার্ভিসেস অ্যাপ ছাড়াই উন্মোচন করতে পারে হুয়াওয়ে। আগের বছর মেইট ৩০ প্রো ডিভাইসটিও গুগল সার্ভিসেস ছাড়া বাজারে আনে প্রতিষ্ঠানটি।

