ইফতেখারের ‘যুদ্ধ’তে বাপ্পী-ববি
উত্তরদক্ষিণ অনলাইন । ১৯ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১২
জনপ্রিয় নির্মাতা ইফতেখার চৌধুরী। বেশকিছুদিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ছবি পোষ্ট করেন তিনি। ইফতেখারের সঙ্গে ছবিটিতে দেখা যায় চিত্রনায়ক বাপ্পি ও চিত্রনায়িকা ববিকে। এরপরই শুরু হয় গুঞ্জন। অনেকেই বলতে শুরু করেন, ইফতেখারের নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন ববি-বাপ্পি। অবশেষে সত্যি হলো সেই গুঞ্জন। ইফতেখারের নতুন ছবি ‘যুদ্ধ’তে জুটি বেঁধে অভিনয় করবেন বাপ্পী-ববি।
দেশপ্রেমের গল্পে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটির কাহিনী; এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন বাপ্পী চৌধুরী ও ইয়ামিন হক ববি। ছবির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। ইখতেখার বলেন, চলতি বছরের অগাস্টের দিকে ছবিটির দৃশ্যধারণ শুরু করতে চান তিনি; তার আগে বাকি শিল্পী ও কলাকুশলীদের চূড়ান্ত করবেন। এর আগে বাপ্পি-ববি এই নির্মাতার ‘ওয়ান ওয়ে’ সিনেমায় কাজ করেছেন। এদিকে মুক্তি অপক্ষোয় আছে বাপ্পি অভিনীত ছবি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’। দেবাশীষ বিশ্বাস পরিচালিত এ ছবিতে বাপ্পি প্রথমবারের মত জুটি বেঁধে অভিনয় করেছেন অপু বিশ্বাসের সঙ্গে।

