এফডিসি কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে প্রতিবাদ

এফডিসি কর্মকর্তার রহস্যজনক মৃত্যুতে প্রতিবাদ
থানা হেফাজতে আসামির মৃত্যুতে উত্তাল এফডিসি

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১২

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা হেফাজতে থাকা অবস্থায় গতকাল রবিবার (১৯ জানুয়ারি) ভোরে মারা যান আবু বক্কর সিদ্দিক বাবু (৪৫) নামে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (এফডিসি) এক ফ্লোর ইনচার্জ। বাবুর পরিবারের অভিযোগ, থানায় নির্যাতন করে তাকে হত্যা করা হয়েছে। যদিও পুলিশের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে আসামি বাবু। এদিকে থানা হেফাজতে বাবুর মৃত্যুর প্রতিবাদে আজ (২০ জানুয়ারি) সকালে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে এফডিসির কর্মকর্তা ও কর্মচারীরা। তারা সহকর্মীর মৃত্যুর সঠিক তদন্ত করে দোষীদের বিচার দাবি করেন।

সেখানে উপস্থিত এফডিসির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রি বড়ুয়া বলেন, ‘আমরা আমাদের সহকর্মীর রহস্যময় মৃত্যুর সুষ্ঠু তদন্ত চাই। সেই দাবিতেই আমরা সবাই এক হয়েছি।’ প্রতিবাদ সভায় এফডিসির ভারপ্রাপ্ত এমডি নুজহাত ইয়াসমিন বলেন, ‘এটা একটা সেনসিটিভ ইস্যু। আমাদের সহকর্মীর মৃত্যুতে আমরা সবাই শোকাহত, বাকরুদ্ধ। তবে আমাদের বুদ্ধি জাগ্রত রাখতে হবে। এটাকে সুন্দর করে মোকাবিলা করতে হবে। আমরা অপেক্ষা করছি বাবু সাহেবের মৃত্যুর রিপোর্টের জন্য। সেটা হাতে এলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। আমি সবাইকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। পাশাপাশি মৃতের পরিবারকে এই শোক কাটিয়ে উঠার জন্য তাদের পাশে আমরা থাকবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading