ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেলেন যারা

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:১৪

পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ৯ দিনব্যাপী ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। রেইনবো চলচ্চিত্র সংসদের আয়োজনে এই উৎসবে দেখানো হয়েছে ৭৪টি দেশের ২২০টি সিনেমা।   তাদের মধ্য থেকে গতকাল (১৯ জানুয়ারি) সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ , সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। সমাপনী আয়োজনটি সঞ্চালনা করেন উৎসব পরিচালক আহমেদ মোস্তফা জামাল। এবার বাংলাদেশ প্যানোরোমায় সেরা হয়েছে ‘ন’ ডরাই’। সেরা শিশুতোষ চলচ্চিত্র ইরানের চলচ্চিত্র ‘লোকনাথ’, স্পিরিচুয়াল বিভাগে শর্ট ফিকশনে সেরা ‘দ্য ফিস্ট অব দ্য গড’, শর্ট ফিল্মে সেরা ‘দ্যা স্ট্যাম্প’ এবং সেরা প্রামাণ্যচিত্র ‘বিলাভড’। সিনেমা অব দ্য ওয়ার্ল্ড সেকশনে সেরা দর্শক জনপ্রিয়তা পুরস্কার পেয়েছে অঞ্জন দত্ত পরিচালিত ‘ফাইনালি ভালোবাসা’। ওমেন ফিল্ম মেকার শাখায় বিভিন্ন পুরস্কার পেয়েছে ‘মাই নেম ইজ পেটিয়া’, ‘ভিডিও টেপ’, ‘দ্য হুয়াল অ্যান্ড দ্য রাবেন টিনি সোলস’। এশিয়ান প্রতিযোগিতায় সেরা চিত্রনাট্যকার হয়েছেন হোসেন কারাবে। সিনেমাটোগ্রাফিতে সেরা ভারতের রেডিয়াস চলচ্চিত্রের স্বপ্নিল সেতে ও অক্ষয় ইন্ডিকর। একই শাকায় সেরা অভিনেত্রী আফগানিস্তান- ইরান- ফ্রান্সের প্রযোজনার চলচ্চিত্র আরিজো এরিয়াপোর, ফেরেশতা আফসার ও হাসিবা ইব্রাহিমি। সেরা অভিনেতা ফিলিপিনসের লুইস অ্যাবইউয়েল (অ্যাডওয়ার্ড), সেরা পরিচালক ইরানের মিরকারিমি রেজা (ক্যাস্টেল অব ড্রিমস), সেরা চলচ্চিত্র ‘ক্যাস্টেল অব ড্রিমস’ সিনেমা। এছাড়া বিশেষ জুড়ি মতে পুরস্কার পায় শ্রীলঙ্কার চলচ্চিত্র ‘চিলড্রেন অব দ্য সান’।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading