বিনোদিনীর বায়োপিকে ঐশ্বরিয়া

বিনোদিনীর বায়োপিকে ঐশ্বরিয়া

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২২

‘পরিণীতা’ ছবিটি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয়েছিল তরুণ নির্মাতা প্রদীপ সরকারের। পিরিয়ড ছবির প্রতি এই পরিচালকের ভালোবাসা বরাবরের। তারই জেরে এবার নটী বিনোদিনীকে বড় পর্দায় আনার জন্য অনেক দিন ধরেই তোড়জোড় চালাচ্ছেন তিনি। বলিউড সূত্রে খবর, প্রদীপের এই ছবিতে নেটী বিনোদনী চরিত্রে অভিনয়ের জন্য ইন্ডাস্ট্রির সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গে একপ্রস্ত কথাবার্তা ইতিমধ্যেই হয়েছে। নায়িকার নাকি ছবির চিত্রনাট্য পছন্দ হয়েছে। তিনি নাকি সবুজ সংকেতও দিয়ে রেখেছেন। শোনা যাচ্ছে, বিনোদিনীর আত্মজীবনী ‘অমর কথা’র কিছু পর্ব অবলম্বনে ছবিটি বানানো হবে। প্রযোজক বসন্ত ঠক্কর বইটির স্বত্ব নিয়েছেন। তবে এখনও ছবির নাম ঠিক হয়নি। এই ছবির মূল চরিত্রে অভিনয়ে জন্য প্রথমে বিদ্যা বালানের সঙ্গে কথা হয়েছিল পরিচালকের। তবে তা এগোয়নি। এদিকে খবর সত্যি হলে দুই বছর পর আবারও বড় পর্দায় দেখা যাবে ঐশ্বরিয়াকে। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৮ সালে ‘ফানি খান’ ছবিতে। কিন্তু সেটি বক্স অফিসে চলেনি। বিনোদিনীর চরিত্র ছাড়াও দক্ষিণী পরিচালক মণি রতœমের বহুভাষিক ‘পন্নিয়িন সেলভান’ রয়েছে ঐশ্বরিয়ার হাতে। 

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading