স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ ফোনে যা যা থাকছে

স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০ ফোনে যা যা থাকছে

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৩৮

সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী ১১ ফেব্রুয়ারি আমেরিকার সান ফ্রান্সিসকোতে উন্মোচিত হতে যাচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস২০।  এর পেছনে থাকতে পারে পাঁচটি ক্যামেরা নিয়ে বিশেষ ক্যামেরা অঞ্চল। ফোনটিতে থাকতে পারে ৮কে ভিডিও ফিচার সহ নতুন ফিচার মোড ডিরেক্টরস ভিউ, সিঙ্গেল টেক ফটো এবং নাইট হাইপারল্যাপস। আইস ইউনিভার্সের তথ্যানুযায়ী, গ্যালাক্সি এস২০ স্মার্টফোনে ব্যবহার করা হবে আইএসওসেল ব্রাইট এইচএমএক্স এবং এর সাহায্যে ক্যামেরায় ১২০৩২ বাই ৯০২৪  পিক্সেল ও ৪২ মেগাবাইটের ছবি তোলা যাবে। এর ভিডিও সেন্সর সুপার ফেস ডিটেকশন সাপোর্ট করবে, ফলে অটো ফোকাসিং-এর ক্ষেত্রে স্বল্প আলোতেও অনেক দ্রুত ফোকাস করা যাবে এ ফোন দিয়ে।  

গ্রাফিক্স রেন্ডারিং-এর ক্ষেত্রে স্ন্যাপড্রাগন ৮৬৫ হবে আগের স্ন্যাপড্রাগনের চেয়ে ২০ শতাংশ দ্রুত এবং এর পাওয়ার ইফিসিয়েন্সি হবে ৩৫ শতাংশ বেশি। গাল্যাক্সি এস২০-তে থাকবে এলপিডিডি৫ স্মার্টফোন মেমোরির অত্যাধুনিক সংস্করণ যা হবে আগের চেয়ে ৩০ শতাংশ দ্রুতগতির এবং ৩০ শতাংশ বেশি ইফিসিয়েন্ট। গ্যালাক্সি এস২০-তে স্যামসাং যুক্ত করতে পারে স্পেক্ট্রোমিটার নামে পরিচিত অতিরিক্ত একটি সেন্সর। এ সেন্সর দিয়ে কোনো বস্তুর কেমিক্যাল মেকআপ বিশ্লেষণ করা যাবে। শরীরের মেদ কিংবা ত্বকের আদ্রতা পরিমাপ করে স্বাস্থ্যগত বিশ্লেষণ করতে এ ফিচার। এছাড়াও, এ ফিচারের সাহায্যে দেখা যাবে ওষুধ আসল নাকি নকল কিংবা ফলে চিনির মাত্রা কতো। এছাড়াও এ ফিচার নানাবিধ প্রয়োজনীয় কাজে ব্যবহার করা যাবে। এটা খুবই স্বাভাবিক যে, অত্যাধুনিক ফিচার সমৃদ্ধ স্যামসাং গ্যালাক্সি এস২০ সিরিজের ফোনে থাকবে আগের সংস্করণের চেয়েও শক্তিশালী ব্যাটারি। গ্যালাক্সি এস২০ই ফোনে থাকতে পারে ৪০০০এমএএইচ ব্যাটারি এবং এস২০ প্লাস কিংবা আল্ট্রাতে থাকতে পারে ৫০০০এমএএইচ ব্যাটারি। আর এ ধারণা সত্যি হলে, বাজারে এখন যতো ফ্ল্যাগশিপ ফোন পাওয়া যায়, এর মধ্যে এ মডেলের ব্যাটারিই হবে সবচেয়ে শক্তিশালী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading