ধর্ষণ রোধে আবিষ্কার হলো অভিনব জুতা

ধর্ষণ রোধে আবিষ্কার হলো অভিনব জুতা

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪২

সম্প্রতি নারীদের ধর্ষণ বা শ্লীলতাহানি রোধে অভিনব জুতা আবিষ্কার করেছেন ইন্ডিয়ার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের কর্মী বাপ্পা রায়। আবিষ্কারক বাপ্পা জানান, হাল ফ্যাশানের জুতার এ ‘সেফটি সু’র সঙ্গে রয়েছে নতুন প্রযুক্তি। এরইমধ্যে থাকবে জিপিএস সিস্টেম। পাশাপাশি থাকবে ৬০০ ভোল্টের এ সি কারেন্ট।  ভুক্তভোগী চাইলেই জুতার বৈদ্যুতিক ক্ষমতা ব্যবহার করে দুর্বৃত্তদের কাবু করতে পারবেন। তিনি আরো জানান, সেফটি সু’র দাম সাধ্যের মধ্যেই রয়েছে। মাত্র সাড়ে ৩০০ থেকে ৪০০ টাকায় মিলবে এ জুতা। বিশেষ করে ইভটিজিংয়ের সম্মুখীন হলে মেয়েরা অনায়াসেই জুতাটি ব্যবহার করে আত্মরক্ষা করতে পারবেন। এছাড়া ভুক্তভোগী মেয়ের অবস্থান সহজেই শনাক্ত করতে পারবে আইনশৃঙ্খলা বাহিনী। বাপ্পা জানান, উচ্চমানের ভোল্টেজের সঙ্গে জুতোয় জিপিএস সিস্টেম বসিয়ে খুব সহজে ট্র্যাকিং করার সুযোগ থাকছে। জুতার আভ্যন্তরীণ সার্কিটে লিথিয়াম আয়ন ব্যাটারির সাড়ে চার ভোল্টকে ৬০০ এসি ভোল্টেজে রূপান্তর করা হয়েছে। আর এ ৬০০ ভোল্টের জুতা যেকোনো দুর্বৃত্তকে ধাক্কা দিতে যথেষ্ট। জুতায় ব্যবহৃত উপাদান সম্পর্কে বাপ্পা বলেন,  জুতার সার্কিট বানাতে খরচ হয়েছে ১৪০ টাকা। এর ভেতরে রয়েছে ডায়োড, ট্রানজিস্টর, ট্রান্সফরমার। সার্কিটটি জুতার ভেতর বসালে কিছু ধাতব তার জুতার বাইরের গায়ে লেগে থাকবে। ওই তারগুলোয় থাকবে উচ্চমানের ভোল্টেজ। একটি ফুল চার্জের ব্যাটারি এক হাজার ভোল্টের ধাক্কা দেবে। হাঁটতে হাঁটতে ব্যাটারি চার্জ হবে। জুতার ভেতরে থাকা সুইচটি দরকারের সময় চালু করলেই উদ্দেশ্য সফল করা সম্ভব। এছাড়া জুতায় সেন্সর রয়েছে। চলার সময় কোনো বিপত্তি ঘটলে জুতাটি সংকেত দেবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেসের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading