ভন্ডপীর গ্রেপ্তারের দাবিতে মহিলাদের ঝাড়ু মিছিল
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:২২
রাউজানে ত্বরিকত ভিত্তিক সংগঠন মুনিরীয়া যুবতবলীগ কমিটির উগ্র সমর্থক কর্তৃক আলেম-ওলামা, মুক্তিযোদ্ধাসহ নিরীহ মানুষকে নির্যাতন, হত্যা, ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বসতঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে ও কাগতিয়ার পীর মুনিরুল্লাহসহ তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ। আজ সোমবার (২০ জানুয়ারি) বিকালে রাউজান গহিরা চৌমুহনী চত্বর রাঙ্গামাটি সড়কের উপরে রাউজানের সর্বস্তরের জনসাধারণ বিক্ষোভ সমাবেশ করেন। এতে হাজার হাজার জনতা, আলেম ওলাম, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা অংশ নেন। তার পাশাপাশি ছোট বড় সড়ক গুলাতে যান চলাচল বন্ধ হয়ে জনদূর্ভোগ চরমে। প্রায় ২ ঘণ্টা সড়ক অবরোধ রাখার পর পুলিশ প্রশাসনে অনুরোধে দুপুর সাড়ে ১২ টায় যানচলাচল স্বাভাবিক হয়। গতকাল রবিবার বিকালে ৫ টা থেকে রাত্র ৮টা পর্যন্ত রাউজানের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে রাউজান সদরে মুন্সিরঘাটা চত্বরে আন্দোলন গড়ে তুলে। বিক্ষোভকারীরা জানান, কাগতিয়া ভন্ডপীর মুনিরুল্লাহর ও তার সহযোগী নানা মামলার ৬০ আসামিকে গ্রেপ্তার করা না হলে পরিবহন ধর্মঘটসহ নানা কর্মসূচী ঘোষণা করা হবে।

