আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরেকজনের মৃত্যু

আগুন পোহাতে গিয়ে দগ্ধ আরেকজনের মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন । ২০ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:২০

অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নূর ইসলাম (২১) নামে আরও এক যুবকের মৃত্যু হয়েছে। শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে হয়েছিলেন তিনি। আজ সোমবার (২০ জানুয়ারি) সকালে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নূর ইসলাম রংপুর মহানগরীর হাজিরহাট এলাকার বাসিন্দা। গত ১৪ জানুয়ারি রাতে দগ্ধ অবস্থায় রমেক হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান এম এ হামিদ পলাশ। অগ্নিদগ্ধ হয়ে এর আগে ৯ জানুয়ারি সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দুই বৃদ্ধা মারা গেছেন। তারা হলেন রংপুর নগরীর কোটারপাড়া এলাকার মৃত সাকির উদ্দিনের স্ত্রী আরেফা বেগম (৮৫) এবং নগরীর স্টেশন আলমনগর এলাকার মানিক মিয়ার স্ত্রী মনোয়ারা বেগম (৯০)। এ নিয়ে চলতি শীত মৌসুমে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রমেক হাসপাতালে মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জনে। এর মধ্যে আটজন নারী, তিনজন পুরুষ ও দুজন শিশু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading