দীপিকার হাতে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’

দীপিকার হাতে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’

উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৪

হতাশা কাটিয়ে উঠার জন্য ‘দ্য লিভ লাভ লাফ’ নামে একটি সংস্থা আছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করায় গতকাল সোমবার (২০ জানুয়ারি) সুইজারল্যান্ডের ডাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে ‘ক্রিস্টাল অ্যাওয়ার্ড’ পেয়েছেন তিনি। 

পুরস্কার পেয়ে তার অনুভূতি প্রকাশ করে দীপিকা বলেন, এই বিষয়ে আমার তিক্ত-মধুর সম্পর্ক আমাকে অনেক কিছু শিখিয়েছে। যারা হতাশা কিংবা এই ধরনের মানসিক সমস্যায় আক্রান্ত তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা মোটেও একা নন। তিনি আরো বলেন, হতাশা ও মানসিক অসুস্থতার জন্য বিশ্ব অর্থনীতিতে এক ট্রিলিয়ন মার্কিন ডলারের প্রভাব পড়ে। যখন আমি এই অ্যাওয়ার্ড গ্রহণ করছি, হয়তো বিশ্বের কোথাও একজন আত্মহত্যার পথ বেছে নিয়েছে। হতাশা একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ অসুখ। অন্য অসুখের মতো হতাশা এবং উদ্বেগেরও চিকিৎসা রয়েছে— এটি বুঝতে হবে। এই অসুস্থার অভিজ্ঞতা থেকে আমার লিভ লাভ লাফ সংস্থা চালু করেছি।\

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading