চাঁদে মানুষ বাস করতে তৈরি হচ্ছে অক্সিজেন
উত্তরদক্ষিণ অনলাইন । ২১ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৫৪
দীর্ঘদিন ধরেই মানুষের বসবাসের জন্য চাঁদ উপযোগ্য কিনা এ নিয়ে চলছে নানা গবেষণা। তবে মানুষের চাঁদে বাস করতে হলে, সবচেয়ে যে জিনিসটি প্রযোজন তা হলো অক্সিজেন। আর এই অক্সিজেনের তৈরির প্রক্রিয়া উদ্ভাবন করেছে ইউরোপের মহাকাশ গবেষণা সংস্থা ইউরোপিয়ান স্পেস এজেন্সি (ইএসএ)। তারা এমন একটি যন্ত্র তৈরি করেছে, যা দিয়ে চাঁদের ধূলিকণাকে অক্সিজেনে রূপান্তর করা যাবে এবং পরবর্তী সময়ে এটিকে বায়ু ও জ্বালানির জন্যও ব্যবহার করা যাবে। ইসার প্রস্তাব অনুযায়ী, এই প্রক্রিয়া চাঁদে বাসস্থান স্থাপন বা চাঁদে অবতরণকারী যানবাহন মেরামতের ক্ষেত্রে নভোচারীদের জন্য একটি কার্যকর উপায় হতে পারে। তবে যন্ত্রটি চাঁদে নিয়ে যাওয়ার আগে গবেষকদের আরও অনেক কাজ করতে হবে। যেমন এটিকে গ্যাসের পরিবর্তে কীভাবে অক্সিজেন হিসেবে সংরক্ষণ করা যায়, তার একটি উপায় বের করতে হবে। তেমনি বিজ্ঞানীদের এটি নির্ধারণ করতে হবে যে কোন ধাতুগুলো সবচেয়ে কার্যকরী উপজাত (বাইপ্রোডাক্ট) হবে। ধারণা করা হচ্ছে, সদ্য শুরু হওয়া দশকের মাঝামাঝিতে চাঁদে পরীক্ষামূলক যন্ত্রটি প্রস্তুত হয়ে যাবে। সূত্র: এনগেজেট

