মাদকসহ গ্রেপ্তার ৫
উত্তরদক্ষিণ অনলাইন । ২২ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৫২
দিনাজপুরের হাকিমপুরে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (২২ জানুয়ারি) দুপুরে প্রচলিত মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে তাদের দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন- উপজেলার ধরন্দা গ্রামের মাদক ব্যবসায়ী মিঠুন, শাকিল, শাওন, আল-আমীন ও সাজু মিয়া। হাকিমপুর থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আজ বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরন্দা গ্রামে ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের ১০০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

