ঝিকরগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ঝিকরগাছায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:২৮

যশোরের ঝিকরগাছা উপজেলার পল্লীতে গরু চোর সন্দেহে গণপিটুনিতে ইলিয়াস হোসেন (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এঘটনায় আব্দুল (৪২) নামে আরেক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৩ জনুয়ারি) ভোরে উপজেলার চন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইলিয়াস হোসেন উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) শেখ আবুহেনা মিলন জানান, আজ বৃহস্পতিবার ভোররাতে চন্দ্রপুর গ্রাম থেকে একটি গরু চুরি করে পালানোর সময় এলাকাবাসীর হাতে দুজন গণপিটুনির শিকার হন। পরে পুলিশ তাদের উদ্ধার করে আহতাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে ইলিয়াসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। চুরি করা একটি গরু উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading