ফখরুলের দৃষ্টিতে ইসি ‘ঠুঁটো জগন্নাথ’!

ফখরুলের দৃষ্টিতে ইসি ‘ঠুঁটো জগন্নাথ’!

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩২

ঢাকা সিটি নির্বাচনে দলীয় প্রার্থীদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় নির্বাচন কমিশনের সমালোচনা করেছেন বিএনপি মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাইকোর্ট মাজার সংলগ্ন গেইটের সামনে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের প্রচারণায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে পক্ষপাতদুষ্ট। আপনারা দেখেছেন নির্বাচনের প্রচারণা শুরু হওয়ার পর থেকে ইশরাকের মিছিলে আক্রমন হয়েছে, তাবিথের মিছিলে আক্রমন হয়েছে। গত পরশু উত্তরের মেয়র প্রার্থী তাবিথের ওপর শারীরিকভাবে আক্রমণ হয়েছে। আমরা নিন্দা জানিয়েছি, প্রতিবাদ করেছি। কিন্তু এখন পর্যন্ত ঠুঁটো জগন্নাথ নির্বাচন কমিশন (ইসি) কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমরা অবিলম্বে দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করার আহ্বান জানাচ্ছি।

ইশরাককে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, তার (প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে)  প্রতিটি পদক্ষেপ, তার বক্তব্য আজকে প্রমাণ করেছে যে, সে একমাত্র নেতা, যে ঢাকা সিটি করপোরেশনের নেতৃত্ব দিতে পারে মেয়র হিসেবে।

সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, এই সরকার নির্বাচনকে একটা ছেলে খেলা হিসেবে নিয়েছে। সরকার ইভিএম দিয়ে নির্বাচন করতে যাচ্ছে। তারা জানে, ইভিএম ছাড়া তাদের নির্বাচন করা সম্ভব না। আমরা বারবার ইভিএমের বিরোধিতা করেছি। কিন্তু এই নির্বাচনে অংশ নিচ্ছি। আমরা জানি, জনতার মধ্যে যে জোয়ার উঠেছে, ইশরাক মানুষের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি করেছে, সেই ভালোবাসার শক্তি দিয়ে, জনগণের শক্তি দিয়ে সমস্ত অপশক্তিকে তারা পরাজিত করবে, এই সরকারের সমস্ত অপকৌশলকে তারা ভেঙে দেবে।

ইশরাক তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আপনারা ১ ফেব্রুয়ারি সব ভয়ভীতি উপেক্ষা করে ভোটকেন্দ্রে ভোট দিতে যাবেন। আজকে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, এই সরকারের সকল অপচেষ্টা এই গণজোয়ারে ভেসে যাবে ইনশাল্লাহ। পরে নেতাকর্মীদের নিয়ে মানুষের মধ্য ভোটের লিফলেট বিতরণ করেন ইশরাক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading