কোনও দুর্ঘটনা হয়নি: আলিয়া ভাট

কোনও দুর্ঘটনা হয়নি: আলিয়া ভাট

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৫২

লীলা বনশালির ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’র শুটিং করতে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন আলিয়া ভাট। গত ২-৩ দিন ধরে এমনই খবরই ছেয়ে যায় সংবাদমাধ্যমে। প্রায় প্রত্যেকটি সংবাদমাধ্যমেই লেখা হয়, পিঠে আঘাত লেগেছে আলিয়ার। যদিও এই খবর মিথ্যে বলে জানিয়ে দিয়েছেন আলিয়া। গত মঙ্গলবার (২১ জানুয়ারি) ইনস্টা স্টোরিতে পোস্ট দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, তিনি সেটে কোনও চোট পাননি। কোনও দুর্ঘটনা হয়নি। তার পুরনো ব্যথা বেঁড়েছে। সেই জন্যই শুটিং থেকে বিরতি নিয়েছিলেন। কিন্তু মঙ্গলবার থেকেই তিনি আবার শুট শুরু করেছেন।

ছবিতে যৌনপল্লির প্রধানের ভূমিকায় দেখা যাবে তাকে। কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছে ছবিতে তার লুক। সঞ্জয়ের সঙ্গে এটাই প্রথম কাজ মহেশ-কন্যার।

এদিকে গেল বছর জুড়েই রণবীর কাপুরের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় ছিলেন আলিয়া। চলতি বছর তাদের বিয়ের সম্ভাবনা রয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading