আশুলিয়ায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আশুলিয়ায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:২২

সাভারের আশুলিয়ার জিরাবো এলাকায় প্রায় ২ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। জব্দ করা হয়েছে অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের পাইপ, রাইজার ও চুলাসহ বিভিন্ন সরঞ্জামাদি। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জিরাবোর দেওয়ানবাগ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। সাভার আঞ্চলিক তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপক আবু সাদাত মো. সায়েম জানান, দেড় কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত অবৈধ গ্যাস সংযোগের নিম্নমানের পাইপগুলো উত্তোলন করা হয়। বিচ্ছিন্ন করা হয় প্রায় ২ হাজার আবাসিক গ্যাস সংযোগ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading