খাল থেকে পিস্তল ও গুলি উদ্ধার

খাল থেকে পিস্তল ও গুলি উদ্ধার

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ জানুয়ারি ২০২০ । আপডেট ১৭:২০

মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘোনা খাল থেকে পরিত্যক্ত অবস্থায় ৭টি পিস্তল ও ২২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) ১২টার দিকে সদর থানা পুলিশ পিস্তল ও গুলিগুলো উদ্ধার করে। জেলা পুলিশ সুপার রিফাত রহমান শামীম জানান, ঘোনা খালে মাছ ধরার সময় স্থানীয় আদম আলীর ছেলে সাইফুল ইসলাম খালের পানিতে প্লাষ্টিকের বস্তার ভেতরে পিস্তল ও গুলি দেখতে পান। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান আফসার উদ্দিন সরকারকে অবহিত করা হয়। চেয়ারম্যানের কাছ থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, ৫টি রিভলভার, ২২৫ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পিস্তল ও গুলিগুলো কয়েক বছরের পুরনো। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান, পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading