ক্যারিয়ারের ইতি টানলেন ওজনিয়াকি
উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০৪
অস্ট্রেলিয়ান ওপেন থেকে ক্যারিয়ারের ইতি টানলেন সাবেক নাম্বার ওয়ান ক্যারোলিন ওজনিয়াকি। গত বছরের নভেম্বর মাসে অবসর নেওয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তবে বিদায়টা ম্যাচটা স্মরণীয় করে রাখতে পারলেন না। বর্তমান ৩৬তম বাছাই ওজনিয়াকি তার ১৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন তিউনিশিয়ার ওন্স জাবেউরের বিপক্ষে ৭-৫, ৩-৬ ও ৭-৫ গেমে হেরে। দর্শকদের বিদায় জানাচ্ছেন ওজনিয়াকি: ছবি-সংগৃহীত বিদায়ের ক্ষণে মেলবোর্ন অ্যারেনায় আবেগাক্রান্ত ওজনিয়াকি বলেন, ‘এটি ছিল অসাধারণ এক ভ্রমণ।’ কৌতুকের ছলে তিনি আরও বলেন, ‘আমি এমন একটি ভুল করে ক্যারিয়ার শেষ করতে চেয়েছি যা নিয়ে আমি আমার সম্পূর্ণ ক্যারিয়ারে কাজ করেছি।’ ক্যারিয়ারের উজ্জ্বল সময়ে ওজনিয়াকি টানা ৭১ সপ্তাহ মেয়েদের এককে শীর্ষে ছিলেন। জিতেছেন ৩০টি ডব্লিউটিএ শিরোপা এবং পেয়েছেন প্রায় ২৭ মিলিয়ন পাউন্ড প্রাইজমানি।

