‘স্বপ্নবাজী’তে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের উর্বী

‘স্বপ্নবাজী’তে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের উর্বী

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:০২

বিনোদনজগতের মানুষদের গল্প নিয়ে তরুণ নির্মাতা রায়হান রাফি নির্মাণ করবেন তার নতুন ছবি স্বপ্নবাজী। যাতে ইতমধ্যেই চুক্তিবদ্ধ হয়েছেন সিয়াম আহমেদ, মাহিয়া মাহি ও জান্নাতুল পিয়া। এবার এই সিনেমায় যুক্ত হলেন মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯ প্রতিযোগিতার ৪র্থ রানার্সআপ প্রিয়ন্তী উর্বীকে। বিষয়টি নিশ্চত করেন নির্মাতা রায়হান রাফি। তিনি জানান, গতকাল (২৩ জানুয়ারি) ছবিটিতে চুক্তিবদ্ধ হন উর্বী । এতে র‌্যাম্প মডেলের চরিত্রে দেখা যাবে তাকে। এ প্রসঙ্গে উর্বী বলেন, ‘পরিচালকের কাছ থেকে গল্প শুনেছি। আমাদের বাস্তব জীবনেরই গল্প। মিডিয়ার মানুষের জীবনের ভেতরের গল্পের প্রতি সাধারণ মানুষ বা ভক্ত-দর্শকের আগ্রহ আছে। সেটাই ছবিতে দেখা যাবে। সিদ্ধান্ত নিয়েছি, কাজটি করব।’ তিনি আরও বলেন, ‘ছোটবেলা থেকেই প্রচুর সিনেমা দেখতাম। আস্তে আস্তে স্বপ্ন দেখতে শুরু করি মিডিয়া কাজ করব। শুরুতে পড়ালেখার পাশাপাশি মাঝে মাঝে মডেলিং করতাম। বিভিন্ন ব্র্যান্ডের ফটোশ্যুট করেছি। মাঝে কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর কাজ করেছি। তবে এটিই আমার প্রথম চলচ্চিত্র। প্রিয়ন্তীর ভবিষ্যৎ পরিকল্পনা অভিনয় নিয়েই। রায়হান রাফি নিজের গল্পে এর চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ। পি এইচ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির পরিবেশনায় থাকবে দি অভি কথাচিত্র।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading