তাবিথের পোস্টার বেশি: আতিক

তাবিথের পোস্টার বেশি: আতিক

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:২৮

ঢাকা উত্তর সিটি করপোরেশনে নৌকার মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, ‘গুলশানে আমার চেয়েও তাবিথের পোস্টার বেশি। এতেই প্রমাণ হয় লেভেল প্লেয়িং ফিল্ড একই আছে।’ ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে বিএনপির মন্তব্যের জবাবে তিনি একথা বলেন। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আতিক একথা বলেন।

নৌকার মেয়ার প্রার্থী আতিক বলেন, ‘একজন সংসদ সদস্য আমাকে ফোন করে জানিয়েছেন গুলশান এলাকায় নাকি আমার পোস্টের কম এবং তাবিথের পোস্টার বেশি। এতেই প্রমাণ হয়, এখানে লেভেল প্লেয়িং ফিল্ড আছে। আমি প্রতিপক্ষকে অনুরোধ করবো আসুন আমরা অংশগ্রহণমূলক নির্বাচন করি। ইসির প্রতি আমার অনুরোধ নির্ভয়ে যেন ভোটাররা কেন্দ্রে আসতে পারে সে ধরনের পরিবেশ তৈরি করুন। আমি আমার পক্ষ থেকে সর্বাত্মক সাপোর্ট দিতে চাই।’ প্রীতি ম্যাচে অংশ নেওয়ার পর আতিক বলেন, ‘আমি জয়ী হলে দায়িত্ব নিলে খেলার মাঠগুলো পুনুরুদ্ধার করবো।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading