ভোট থেকে সরিয়ে দেওয়ার ‘ষড়যন্ত্র’ দেখছেন তাবিথ

ভোট থেকে সরিয়ে দেওয়ার ‘ষড়যন্ত্র’ দেখছেন তাবিথ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৪ জানুয়ারি ২০২০ । আপডেট ১৬:৩০

ভোট থে‌কে স‌রি‌য়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে ব‌লে অভিযোগ ক‌রে‌ছেন ঢাকা উত্তর সি‌টি করপোরেশন নির্বাচনে বিএন‌পির মেয়র পদপ্রার্থী তা‌বিথ আউয়াল। শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডায় লুৎফুন টাওয়া‌রের সাম‌নে পথসভায় তি‌নি এ কথা ব‌লেন।

তা‌বিথ ব‌লেন, ‘হেঁটে হঁটে মা-বো‌নের কা‌ছে দোয়া চে‌য়ে‌ছি। তারা (সরকারি দল) চেষ্টা কর‌ছে- ভোট থে‌কে আমা‌দের স‌রি‌য়ে দেওয়ার। এজন্য তারা হামলাও কর‌ছে। ভো‌টের মাঠ থে‌কে আমরা পিছু হট‌বো না।’

‘ঢাকা সুন্দর করে সাজাতে হলে ধানের শীষে ভোট দিতে হবে’ উল্লেখ করে তাবিথ বলেন, ১ ফেব্রুয়ারি আমরা সবাই ভোটকেন্দ্র যাবো, ধানের শীষ প্রতীকে ভোট দেবো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে, সুন্দর-আধুনিক ঢাকা গড়তে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। 

এসময় ঐক্যফ্রন্টের নেতা ও জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব ব‌লেন, ‘এই নির্বাচন গণতন্ত্র ফি‌রি‌য়ে আনার নির্বাচন। খা‌লেদা জিয়ার মু‌ক্তির নির্বাচন। সরকার ধা‌নের শী‌ষের বিজয় ঠেকা‌তে পার‌বে না। তারা ভয় পে‌য়ে গে‌ছে। পু‌লিশ ভাইরা জনগ‌ণের বিপ‌ক্ষে গি‌য়ে কাজ কর‌বেন না। আপনারা জনগ‌ণের সেবক। তাই নির‌পেক্ষ হ‌য়ে কাজ করুন।’ প্রচারণায় অংশ নিয়ে ‌বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য আমির খসরু মাহমুদ চেীধুরী ব‌লেন, ‘প্রতি‌নিয়ত আওয়ামী লী‌গের প্রার্থীরা আচরণ বি‌ধি লঙ্ঘন কর‌ছে। তাদের প্রতিহত কর‌তে হ‌বে। ভোটকেন্দ্র পাহারা দিতে হ‌বে।’

পথসভায় আরও উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading