বেলাল খানের সঙ্গে মিষ্টি কণা
উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১১:৪২
নতুন একটি সিনেমার গানে কণ্ঠ দিলেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কারপ্রাপ্ত সুরকার ও সংগীতশিল্পী বেলাল খান। তার সঙ্গে গানটিতে দৈত্ব কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা। ‘সোনারচর’ সিনেমার শিরোনাম গানটি কথা লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার। আর সুর-সংগীতায়োজনে ছিলেন আবিদ রনি। সম্প্রতি গানটির রেকর্ডিং সম্পন্ন হযেছে। বেলাল খান জানান, ‘সিনেমার সংখ্যা কম। গানের সংখ্যা আরও কম এখন। ফলে ভালো গান তৈরির চেষ্টাও কমে গেছে চারপাশে। সেই বিবেচনায় অনেক দিন পর একটা ভালো গানের খোঁজ পেলাম। গানটি অসাধারণ হয়েছে সব মিলিয়ে।’ কিন্তু কণার সঙ্গে দেখা হতে মাঝে তিন বছর ব্যয় হলো কেন? জবাবে বেলাল বলেন, ‘আমাদের দেখা তো নিয়মিত হয়। অনুষ্ঠানে, আড্ডায়, স্টেজে। কিন্তু কেন জানি রেকর্ডিংয়ে খুব কমই দেখা হয়! ওই যে বললাম, গানের সংখ্যাই তো দিন দিন কমে যাচ্ছে। তবে লম্বা বিরতির পর এমন কিছু ভালো গান করার আনন্দ অনেক।’
জাহাঙ্গীর শিকদারের প্রযোজনায় ‘সোনারচর’ ছবিটি নির্মাণ করছেন জাহিদ হোসেন।
কিছুদিন আগেই প্রকাশ পেয়েছে বেলাল খানের নতুন গান ‘চলো হে বন্ধু’। গানটি ব্যবহার করা হয়েছে মাসুদ পথিক পরিচালিত ‘মায়া’ দ্য লস্ট মাদার’ সিনেমায়।

