কিশোরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৬

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার শ্রীবাস ঋষিদাস (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শ্রীবাস ঋষিদাস ঋষিপাড়া গ্রামের রাম প্রসাদ ঋষি দাসের ছেলে। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে দীঘিরপাড় ইউনিয়নের বালুর মাঠে তার লাশ পাওয়া যায়। বাজিতপুর থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারি জানান, দিঘীরপাড় ভোটঘর বাজারে শ্রীবাস ঋষিদাসের সেলুন ছিল। গতকাল শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে কাজ শেষে বাজার থেকে বাড়ি ফেরার পথে কোন এক সময় এ ঘটনাটি ঘটে। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে। তবে কী কারণে কে বা কারা তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading