বরগুনায় সড়কে প্রাণ হারালেন মা-ছেলেসহ তিনজন

বরগুনায় সড়কে প্রাণ হারালেন মা-ছেলেসহ তিনজন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১২:৪৫

বরগুনার আমতলীতে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। আজ শনিবার (২৫ জানুয়ারি) সকালে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের আমতলীর এ কে স্কুল চৌরাস্তা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে নুপুর নামে এক নারীর নাম জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী গ্রামে। তার স্বামী সিঙ্গাপুর প্রবাসী। এছাড়া দুর্ঘটনায় মারা যাওয়া নুপুরের ছেলে এবং অন্য নারীর নাম জানা যায়নি। আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading