২০ টাকা নিয়ে মারামারি, চানাচুর বিক্রেতার মৃত্যু

২০ টাকা নিয়ে মারামারি, চানাচুর বিক্রেতার মৃত্যু

উত্তরদক্ষিণ অনলাইন । ২৫ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:২০

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ধারের ২০ টাকা নিয়ে মারামারিতে কদবুত আলী (৬৪) নামে এক চানাচুর বিক্রেতার মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বড়কাটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কদবুত আলী ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বড়কাটা গ্রামের কদবুত আলী ও একই গ্রামের আব্বাস মিয়া চানাচুর বিক্রি করেন। কয়েকদিন আগে আব্বাস মিয়ার কাছ থেকে ২০ টাকা ধার নেন কদবুত আলী। আজ শনিবার দুপুরে আব্বাস মিয়া পাওনা ২০ টাকা চাইতে গেলে কদবুত আলীর সঙ্গে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে আব্বাস মিয়া মারধর করলে কদবুত আলী মারা যান। স্থানীয়রা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে চানাচুর বিক্রেতা আব্বাস মিয়াকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। দোয়ারাবাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম বলেন, ২০ টাকার জন্য আব্বাস মিয়া ও কদবুত আলীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুজনের মধ্যে মারামারির সময় কদবুত আলী মারা যান। ওসি বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্বাস মিয়াকে আটক করেছে পুলিশ। ময়নাতদন্তের শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading