টাঙ্গাইলে পানি পরিশোধনাগার ও জলাধার নির্মাণ কাজের উদ্বোধন

টাঙ্গাইলে পানি পরিশোধনাগার ও জলাধার নির্মাণ কাজের উদ্বোধন

উত্তরদক্ষিণ। শুক্রবার, ১৯ জুন, ২০২৬, আপডেট ১৪:১৫

টাঙ্গাইল শহরে একাধিক ভূগর্ভস্থ পানি পরিশোধনাগার ও উচ্চ জলাধারের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন মৎস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

শুক্রবার (১৯ জুন) সকালে আশেকপুর ও কলেজ পাড়া এলাকায় এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম, প্রাক্কলনিক মীর মহসিন উদ্দিন আকাশ, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুহুল আমীন প্রমুখ।

নির্বাহী প্রকৌশলী মো. রাইসুল ইসলাম জানান, পৌরসভায় পানি সরবরাহ ব্যবস্থার সম্প্রসারণ ও উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বিদ্যমান পানি সরবরাহ ব্যবস্থার বাইরেও আরো কিছু উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে দুইটি ভূ-গর্ভস্থ পানি পরিশোধনাগার (৩৫০ ঘনমিটার/ঘন্টা পরিশোধন ক্ষমতা সম্পন্ন) এবং দুইটি উচ্চ জলাধার (৬৮০ ঘনমিটার ধারণ ক্ষমতা সম্পন্ন) নির্মাণ করা হচ্ছে। পানি পরিশোধনাগার নির্মাণ কাজের মোট কার্যাদেশ মূল্য ১৯ কোটি এক লাখ ৩৬ হাজার ৭৯৪ টাকা এবং উচ্চ জলাধার নির্মাণ কাজের মোট কার্যাদেশ মূল্য ৬ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ৩১১ টাকা।

তিনি আরো জানান, প্রকল্প বাস্তবায়নের পর পৌরসভার ৪, ৫, ৬, ১৫, ১৬, ১৭ নং ওয়ার্ডের ১৪ কিলোমিটার পাইপলাইন স্থাপনের মাধ্যমে পৌরসভার বিভিন্ন এলাকায় পানি সরবরাহ করা হবে। ইতিমধ্যে প্রকল্পের অন্তর্ভুক্ত ৯টি উৎপাদক নলকূপ স্থাপন কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে পৌরবাসীর পানি সংকট অনেকাংশেই দূর হবে।

ইউডি/কেএস

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading