করোনাভাইরাস থেকে বাঁচতে যা করবেন

করোনাভাইরাস থেকে বাঁচতে যা করবেন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৩:৩৪

দিন যতই যাচ্ছে নতুন প্রাণঘাতী করোনাভাইরাস ততই মারাত্মক আকার ধারণ করছে। এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে চীনে মারা গেছে ৫৬ জন। আক্রান্ত হয়েছে হাজারো মানুষ। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এ পরিস্থিতিকে এরই মধ্যে ভয়াবহ বলে সতর্ক করে দিয়েছেন। সেইসঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ থেকে এ মহাবিপর্যয় মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে করোনাভাইরাসের উৎপত্তি চীনে হলেও সম্প্রতি এটি ভারতীয় উপমহাদেশ ও ইউরোপের দিকেও ছড়িয়ে পড়ছে। তাই এ ভাইরাস সম্বন্ধে ধারণা থাকা প্রয়োজন। করোনাভাইরাস মূলত পশুর দেহ থেকে মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। এ ছাড়া আক্রান্ত ব্যক্তির থেকেও অন্য ব্যক্তির শরীরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির সংস্পর্শে এলে বা তার সঙ্গে হাত মেলালেও এই ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

করোনোভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ: এই ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলো হলো-জ্বর, শ্বাসকষ্ট, কাশি। তবে অসুখের মাত্রা আরও বাড়লে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে।

করোনাভাইরাস মরণব্যাধি। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো-এখনো এই ভাইরাস থেকে বাঁচার কোনো ওষুধ বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। তাই করোনাভাইরাস থেকে বাঁচতে যা করবেন: বাইরে বের হওয়ার আগে সঙ্গে মাস্ক নিতে ভুলবেন না। বাস, ট্রেন বা এ জাতীয় গণপরিবহনগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন। বাইরে থেকে ফিরে হ্যান্ডওয়াশ বা লিকুইড সোপ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। ডিম কিংবা মাংস রান্নার সময় চেষ্টা করুন পর্যাপ্ত সময় ধরে রান্না করতে। খেয়াল রাখবেন, এগুলো যেন অবশ্যই সেদ্ধ হয়। ময়লা কাপড় দ্রুত ধুয়ে রাখার চেষ্টা করুন, দিন বা সপ্তাহ ধরে ফেলে রাখবেন না। ঘর পরিষ্কার রাখুন। নিয়মিত আপনার থাকার ঘর এবং কাজের জায়গা পরিষ্কার করুন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading