ফ্যাশন ডিজাইনার নুসরাত জাহান
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৩০
ফ্যাশন ডিজাইনার হিসেবে অভিষেক হচ্ছে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের। ড্রেস ডিজাইন করার স্বপ্ন তার অনেক দিনের। এবার সেটা পূরন হলো। পোশাকের নকশা করতে বরাবরই পছন্দ করেন তিনি। এবার বাজারে আসতে চলেছে তারই নকশায় তৈরি পোশাক। নিজের স্বপ্ন পূরণের লক্ষে তিনি প্রতিষ্ঠা করেন ফ্যাশন হাউজ ‘ইউভ’। এখানে শুধু নুসরাতের ডিজাইন করা নকশায় পোশাক পাওয়া যাবে। বিয়ে আর উৎসব পার্বণ উপলক্ষে বেশ কিছু পোশাকের নকশা করেছেন তিনি। ফ্যাশন সচেতন তরুণ প্রজন্মের কথা মাথায় রেখেই এ কালেকশন আনছেন এই নায়িকা।
স্বামী নিখিল জৈনের সঙ্গে জুটি বেঁধেই এ কালেকশন আনছেন নুসরাত। গতকাল (২৫ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার এক পাঁচতারা হোটেলে উদ্বোধন করা হয় এই কালেকশনের। নিখিল জানালেন, “স্বপ্ন ছিল। কিন্তু কোনও অনুপ্রেরণা ছিল না আগে। সেটা নুসরতের কাছ থেকে পেলাম। ও এল আমার কাছে।তাই সম্ভব হল।আমার স্বপ্ন হলেও তার আত্মা নুসরাত বা নয়না।” নুসরাতকে আদর করে তো তিনি নয়না বলেই ডাকেন। নুসরাতের ডিজাইন করা পোশাকে দেখা যায়, তনুশ্রী, পায়েল, সৌরসেনী, রোজার মতো অভিনেত্রী আর মডেলরা। নিখিল আর নুসরতের ভাবনায় কখনও ঘাগড়া, রেডি শাড়ি বা কখনও লং গাউন, সাওরস্কির কারুকাজ করা লাল থেকে ল্যাভেন্ডার গাউনে চোখ ধাঁধালেন বঙ্গ সুন্দরীরা। সূত্র: আনন্দবাজার

