বন্ধ হচ্ছে ‘বকুল কথা’, শুরু হবে ‘ফিরকি’

বন্ধ হচ্ছে ‘বকুল কথা’, শুরু হবে ‘ফিরকি’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:২৮

কলকাতার জি বাংলা চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে একটি হচ্ছে ‘বকুল কথা’। সাধারণ মেয়ে বকুলের গল্প দর্শকের মন জয় করেছে। ইতমধ্যে প্রচারিত হয়েছে নাটকটি ৬৫০ টি পর্ব।  এখন শোনা যাচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই বন্ধ হয়ে যাবে নাটকটি। ধারাবাহিকটি চলবে ৬৭৩ এপিসোড পর্যন্ত । এত জনপ্রিয় ধারাবাহিকটি শেষ  হচ্ছে কেন এনে প্রশ্নের জবাবে  প্রযোজক স্নিগ্ধা বসু বলেন, “কোনও সিরিয়াল শুরু হলে সুন্দরভাবে শেষ হওয়াটাও খুব দরকার। আমার মনে হয় গল্পটা সুন্দরভাবে শেষ করলে লোকের মনে থেকে যায়। সেই জায়গা থেকে চ্যানেল ও আমরা স্থির করি একটা সুন্দর গল্পে গিয়ে শেষ করার।” ধারাবাহিকের পরিচালক সৌমেন হালদার জানালেন, “বকুল কথা’ আমাদের কাছে একটা ফ্যামিলি ছিল। প্রত্যেকে চরিত্র হয়ে উঠেছে, কাউকে আর অভিনয় করতে হয়নি। ঊষসীকে আমরা ডাকতামই ‘বকুল’ বলে। হানিকে ‘ঋষি’ বলেই ডেকেছি। কাজটা শেষ হয়ে যাওয়াতে সত্যি খুব খারাপ লাগছে।” রাত সাড়ে ৯টার স্লটে ‘বকুল কথা’-র জায়গায় ৩ ফেব্রুয়ারি থেকে দেখা যাবে নতুন ধারাবাহিক ‘ফিরকি’। ধারাবাহিকটি দেখাবে সমাজের প্রান্তিক মানুষের গল্প, যাদের সমাজ ‘হিজড়ে’ বলে চেনে। টেলিভিশনের গল্প হিসেবে অভিনব, সন্দেহ নেই। দর্শক কী ভাবে নেবেন তারই অপেক্ষায় গোটা ইউনিট। সূত্র: আনন্দবাজার

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading