ট্রোলের শিকার রণবীর সিং
উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪০
বলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতাদের অন্যতম রণবীর সিং। ছকে বাঁধা স্টাইল স্টেটমেন্ট যে তিনি অনুসরণ করেন না, তা ইতোমধ্যেই ফ্যাশন ডিজাইনার থেকে অনুরাগীরা বেশ ভাল ভাবেই বুঝে গেছেন। কখনও স্কার্ট, কখনও ঘাগরা- পোশাকের চয়েজ যে লিঙ্গ বিশেষে আলাদা তা মানতেই নারাজ দীপিকা পাড়ুকোনের স্বামী। এই পোশাকের কারণেই রণবীর সিংকে নিয়ে ঠাট্টা-তামাশাও চলতে থাকে হামেশাই। প্রায় সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হন এই নায়ক। সেই ধারাবাহিকতায় আবারও তিনি ট্রোলের শিকার। এবারও সেই পোশাকের কারণে। এবার তিনি ট্রোলড হয়েছেন কালো রঙের পোল্কা ডট শার্ট এবং মাল্টিকালারড স্ট্রিপ লুজ প্যান্ট পরে। গতকাল শনিবার (২৫ জানুয়ারি) ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন রণবীর সিং। সেখানেই বাহারি ওই পোশাক পরা অবস্থায় তাকে দেখা গেছে। মাথায় ম্যাচিং টুপি। চোখে রোদ চশমাও মানানসই। আর তাতেই এক ব্যক্তি রণবীরকে উদ্দেশ্য করে কমেন্টে লিখেছেন, ‘বউয়ের পোশাক পরে চলে এসেছেন নাকি?’ তবে সবাই যে নেতিবাচক কমেন্ট করেছেন এমনটাও নয়। একজন লিখেছেন, ‘আপনি আগুন’। আবার আরেকজনের বক্তব্য , ‘আপনিই আসল রকস্টার।’ নেগেটিভ বা পজেটিভ, কমেন্ট যাই আসুক না কেন তাতে ডোন্ট কেয়ার ‘পদ্মাবত’ ছবির ভিলেন আলাউদ্দিন খিলজির। তিনি আছেন নিজের মতোই। সূত্র: আন্দবাজার

