মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত

উত্তরদক্ষিণ অনলাইন । ২৬ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:৪২

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও পাঁচজন। উপজেলার নতুনবাজারের গন্দফপুর এলাকায় আজ রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- মুক্তাগাছার হায়দার আলী বীর বিক্রমের ছেলে মধুপুর পৌরসভার সহকারী প্রকৌশলী হারুনুর রশিদ এবং অজ্ঞাত এক নারী। আহত হয়েছেন সিএনজিচালিত অটোরিকশার চালকসহ পাঁচ জন। তাদের ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রবিবার সকাল সাড়ে আটটার দিকে মুক্তাগাছার গন্ধবপুর এলাকায় ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে বিপরীত দিক থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে মুক্তাগাছা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহত সাতজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ৫ জনকে ময়মনসিংহ মেডিকেলে পাঠানো হয়েছে। পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন। এদিকে খবর পেয়ে মুক্তাগাছা থানায় মরদেহ দেখতে আসেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading