সজলের সঙ্গে পরীর অন্তরঙ্গ ছবি ভাইরাল
উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ২৪
ঢাকাই সিনেমার গ্ল্যামার গার্ল বলা হয় পরীমনিকে। যার কারণেই সব সময়ই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে পরীর। সেটা ভালোবাসা-বিয়ে হোক কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে খোলামেলা ছবি প্রকাশ করা। এরইমধ্যে নির্মাতা সহিদ উন নবী গতকাল পরীর অন্তরঙ্গ দুটি ছবি প্রকাশ করেছেন। পরীর সঙ্গে ছবিটিতে ছিলেন অভিনেতা সজলও। যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। খোজ নিয়ে জানা যায়, ছবি দুটি ওয়েব সিরিজ ‘পাফ ড্যাডি’র। বতর্মানে চলছে এর শেষ লটের শুটিং।
এর ৬০ শতাংশ শুটিং করেছিলেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল। তবে তার সঙ্গে পরীর মতের অমিল হওয়ায় ওয়েব সিরিজটি থেকে সড়ে দায়িছেন তিনি। আর নির্মাণের ভাড় এসে পরে আলোচিত নির্মাতা সহিদ উন নবীর কাঁধে। রোম্যান্টিক-অ্যাকশন-থ্রিলার গল্পের ওয়েব সিরিজ পরীকে টিনা এবং সজলকে সুলতানের চরিত্রে দেখা যাবে ভূমিকায়। এছাড়াও অভিনয় করছেন আবুল কালাম আজাদ, সালাউদ্দিন লাভলু, ইন্তেখাব দিনার, বিজরী বরকত উল্লাহ প্রমুখ। শীঘ্রই ‘পাফ ড্যাডি’ ওয়েব সিরিজটি অনলাইন প্ল্যাটফর্ম বঙ্গবিডিতে প্রকাশিত হবে।

