ভালোবাসা দিবসে তাহসান

ভালোবাসা দিবসে তাহসান

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ২৪

আসছে বিশ্ব ভালোবাসা দিবসে দর্শেদের জন্য নতুন গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। গানটির শিরোনাম ‘স্মৃতির ফানুস’। গানটির কথা লিখেছেন যৌথভাবে তাহসান খান ও লিমন। মেননের সংগীতায়োজনে গানটির সুর করেছেন তাহসান নিজে।  তাহসানের সঙ্গে গানে দ্বৈত কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী সুস্মিতা আনিস। গানটির রেকর্ডিং সম্প্রতি সম্পন্ন হয়েছে টিউন অ্যান্ড ট্র্যাকস স্টুডিওতে।  

গানটির ভিডিও নির্মাণ করছেন নাহিয়ান আহমেদ। ভিডিওটিতে দেখা যাবে দুই কন্ঠশিল্পীকে। আরও থাকছেন ইরফান সাজ্জাদ ও তানজিন তিশা।

আগামী ৮ ফেব্রুয়ারি সুস্মিতা আনিস ইউটিউব চ্যানেলে গান-ভিডিও ‘স্মৃতি ফানুস’ প্রকাশ পাবে। এছাড়া গানটি অন্যান্য সকল ডিজিটাল প্লাটফর্মেও শোনা যাবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading