দেশে ফিরেছেন টনি ডায়েস

দেশে ফিরেছেন টনি ডায়েস

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ২৪

নব্বই দশকে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা টনি ডায়েস। স্ত্রী-কন্যাকে নিয়ে  বর্তমানে নিউইয়র্ক বসবাস করছেন তিনি। দীর্ঘ পাঁচ বছর পর গত ২২ জানুয়ারি দেশে ফিরেছেন তিনি। এবার অবশ্য দেশে ফেরার কারণটা ভিন্ন। ঢাকায় এসেই নীরবে কক্সবাজার চলে গেছেন টনি ডায়েস।

এ ব্যাপারে টনি ডায়েস বলেন, আমার এবারের সফরটা কেবল স্কুলজীবনের বন্ধুদের সঙ্গে ভালো কিছু সময় কাটানোর জন্য। আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে আমার শৈশব-কৈশোর কেটেছে। এমন ৪০ জন বন্ধু এক হয়েছি কক্সবাজারে। এই ৪০ জনের মধ্যে অনেকেই বিশ্বের বিভিন্ন দেশে থাকে। সবাই ছুটে এসেছি নিজ দেশে। আজ (২৭ জানুয়ারি) একটি ফ্লাইটে নিউইয়র্ক ফিরে যাবেন বলে জানান টনি ডায়েস।

১৯৮৯ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেয়ার মধ্য দিয়ে অভিনয় জীবনের পথচলা শুরু তার। ১৯৯৪ সালে তার টেলিভিশন পর্দায় অভিষেক হয়। ২০০৮ সালে ‘মেঘের কোলে রোদ’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে টনি ডায়েসের। এরপর ‘পৌষ মাসের পিরীত’ ছবিতে কাজ করেন। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি প্রিয়া ডায়েসকে বিয়ে করেন টনি। তাদের মেয়ের নাম অহনা। ২০০৮ সালের শেষের দিকে স্ত্রী ও মেয়েকে নিয়ে যুক্তরাষ্ট্রে চলে যান। বর্তমানে পরিবার নিয়ে নিউইয়র্কে বসবাস করছেন তিনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading