নাসিরউদ্দিন শাহের কন্যার বিরুদ্ধে মামলা

নাসিরউদ্দিন শাহের কন্যার বিরুদ্ধে মামলা

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৫ঃ২৪

পশু চিকিৎসালয়ের দুই নারী কর্মীকে মারধরের অভিযোগে বলিউড অভিনেতা নাসিরউদ্দিন শাহর মেয়ে হীবা শাহর বিরুদ্ধে মামলা করেছে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল রবিবার (২৬ জানুয়ারি) মুম্বাইয়ের ভারসোভা থানায় ইন্ডিয়ান দণ্ডবিধির ৩২৩, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলাটি করা হয়েছে। গত ১৬ জানুয়ারি হীবা দুটি বিড়াল নিয়ে মুম্বাইয়ের ভারসোভা অঞ্চলের ওই পশু চিকিৎসালয়ে যান।

হীবার অভিযোগ, সেখানে তাকে যথাযথ সাহায্য করেননি হাসপাতালের কর্মীরা। যার কারণে তিনি চিৎকার শুরু করেন। তখন এক নারী কর্মী তাকে বেরিয়ে যেতে বললে তার উপর চড়াও হন হীবা। মারতে থাকেন চড় থাপ্পড়। তাকে থামাতে আরেক নারী কর্মী ছুটে এলে তাকেও চড় থাপ্পড় মারেন হীবা। ওই দিনের গোটা ঘটনা ধারণ হয় হাসপাতালের সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পাশাপাশি  হীবার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তারা মামলাও করেছে। তবে মেয়ের মারধর কাণ্ড ও মামলা সম্পর্কে অভিনেতা নাসিরউদ্দিন শাহ এখনও কোনো মন্তব্য করেননি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading