ঘুরে দাঁড়িয়ে শেষ আটে ফেদেরার

ঘুরে দাঁড়িয়ে শেষ আটে ফেদেরার

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ১০

আগের রাউন্ডের মতো এবারও প্রথম সেটে হার। যথারীতি এই ম্যাচেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছেন ছয়বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার। একই দিনে সরাসরি সেটের জয়ে শেষ আটে উঠেছেন সাতবারের বিজয়ী নোভাক জোকোভিচ। মেলবোর্ন পার্কে গতকাল (২৬ জানুয়ারি) হাঙ্গেরির মার্টন ফুচোভিচকে ৪-৬, ৬-১, ৬-২, ৬-২ গেমে হারান ফেদেরা। আগের রাউন্ডে জন মিলম্যানের বিপক্ষে প্রায় সাড়ে চার ঘণ্টার লড়াই শেষে শেষ ষোলোর টিকেট পেয়েছিলেন ৩৮ বছর বয়সী সুইস তারকা। এবার রেকর্ড ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের টেনিস স্যান্ডগ্রেন।

আর্জেন্টিনার দিয়াগো শোয়ার্টজম্যানকে ৬-৩, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে শেষ আটে উঠেন বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচ। এবার ১৬ গ্র্যান্ড স্ল্যাম জয়ীকে লড়তে হবে মিলোস রাওনিচের বিপক্ষে। মারিন সিলিচকে সরাসরি সেটে হারিয়ে কোয়ার্টার-ফাইনালে উঠেছেন ৩২তম বাছাই কানাডার রাওনিচ। শেষ আটে নিজ নিজ খেলায় জিতলে সেমি-ফাইনালে মুখোমুখি হবেন ফেদেরার ও জোকোভিচ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading