খুনের দায়ে ২ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

খুনের দায়ে ২ আসামির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০

রাজধানীর পুরান ঢাকায় রুবেল নামে এক ইলেকট্রিশিয়ানকে হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মোহাম্মদ মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ সোমবার (২৭ জানুয়ারি) এ রায় দেন। দণ্ডিতরা হলেন- রুবেল ও রনি বিশ্বাস।

নিম্ন আদালতে মৃত্যুদণ্ড পাওয়া অপর আসামি রুমান মারা যাওয়ায় তাকে নিয়ে কোনো আদেশ দেননি উচ্চ আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ। আসামি পক্ষে ছিলেন আইনজীবী গোলাম আব্বাস চৌধুরী।

রুবেলকে হত্যার পর লাশ গুমের ওই মামলায় আসামি রুবেল, রুমান ও রনি বিশ্বাসকে ২০১৪ সালের ২৩ ডিসেম্বর মৃত্যুদণ্ড দেয় ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালত। এ রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা এবং তাদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠানো হয়।

মামলার নথী থেকে জানা যায়, ২০১০ সালের ৬ জুন দিবাগত রাতে পুরান ঢাকার হোটেল শাহকামালের নিচতলায় রুবেলকে খুন করা হয়। এরপর তার লাশ গুম করা হয়। এ ঘটনায় নিহতের বড় ভাই মরণ মিয়া সূত্রাপুর থানায় একটি হত্যা মামলা করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading