৩ সচিব ‘জ্যেষ্ঠ’ হলেন

৩ সচিব ‘জ্যেষ্ঠ’ হলেন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৭ জানুয়ারি ২০২০ । আপডেট ১৮ঃ২০

স্থানীয় সরকার বিভাগ, নৌ মন্ত্রণালয় এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিবদের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ, নৌ সচিব মো. আবদুস সামাদ এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. আনিসুর রহমানকে জ্যেষ্ঠ সচিব করে আগের দপ্তরেই পদায়ন করে সোমবার (২৭ জানুয়ারি) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এই তিন কর্মকর্তাকে নিয়ে জনপ্রশাসনে বর্তমানে জ্যেষ্ঠ সচিবের সংখ্যা দাঁড়াল ১৩ জন।

সচিব হলেন সুদত্ত-মান্নান: একইদিন আলাদা আদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুদত্ত চাকমাকে পদোন্নতি দিয়ে সচিব করা হয়েছে। এই কর্মকর্তাকে পরবর্তী পদায়নের জন্য সচিব করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

চট্টগ্রামে নতুন কমিশনার:  এছাড়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব এ বি এম আজাদকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। আর চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আব্দুল মান্নানকে সচিব পদে পদোন্নতি দিয়ে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। অপরদিকে, আলাদা আদেশে ভূমি সংস্কার বোর্ডের চেয়াম্যান উন্মুল হাসনাকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading