‘ধোনির অবসরে ইন্ডিয়ার ক্ষতি’

‘ধোনির অবসরে ইন্ডিয়ার ক্ষতি’

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:০৮

গতবছরের বিশ্বকাপের পর তেকে ২২ গজের মাঠে আর দেখা যায়নি মাহেন্দ্র সিং ধোনিকে।  তাই গুঞ্জন ওঠে, তিনি হয়তো অবসর নিচ্ছেন। এ নিয়ে অনেকে মুখ খুললেও ধোনি কিছুই বলেনি। এদিকে ইন্ডিয়ার বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব মনে করছেন, ধোনির অবসর ইন্ডিয়ার জন্য একটি বড় ক্ষতি। তিনি বলেন, ‘প্রত্যেককেই একদিন অবসর নিতে হয়। ধোনি অবসর নিলে তা দেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি হবে। কারণ, ভারতীয় ক্রিকেটকে দীর্ঘদিন সেবা দিয়েছে ধোনি। ভারতের ক্রিকেটে তার অবদান প্রচুর।’ সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনিকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। খেলার বাইরে থাকায় ১৫ বছরের মধ্যে প্রথমবারে এমন দুঃসংবাদ পেতে হয় ধোনিকে। এর জন্যও দুঃখ প্রকাশ করেন ৬১ বছরের কপিল। শচীন, গাভাস্কারেরও এমন অবস্থায় পড়তে হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘কেন্দ্রীয় চুক্তিতে নেই ধোনি, এতে আমি দুঃখিত। গাভাস্কার-টেন্ডুলকারেরও এমন অবস্থা হয়েছিলো।’ এদিকে ভারতীয় দল এখনো ধোনিকে মিস করেন। এমনকি বাসে তার সিটে কেউ বসেন না এমনটি জানিয়েছেন দলটির লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল। এক ভিডিওতে বাসের পেছনের কোনার সিট দেখিয়ে চাহাল বলেন, ‘এখানে একজন কিংবদন্তি বসতো। মাহেন্দ্র সিং ধোনি। তার এ সিটে কেউই বসে না। আমরা ধোনি ভাইকে খুব মিস করি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading