কোরিওগ্রাফার গণেশের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ

কোরিওগ্রাফার গণেশের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ

উত্তরদক্ষিণ অনলাইন । ২৮ জানুয়ারি ২০২০ । আপডেট ১৪:১০

বলিউডের খ্যাতনামা কোরিওগ্রাফার গণেশ আচার্য্যের বিরুদ্ধে গুরুত্বর অভিযোগ এনেছেন এক মহিলা কোরিওগ্রাফার। তাকে জোর করে অশ্লীল ভিডিও দেখিয়েছেন, কাজে বঞ্চিত করেছেন এবং কমিশন চেয়েছেন গণেশ। আর এই অভিযোগ এনে মহিলা কমিশন ও আমবোলি থানায় অভিযোগ জানানো হয়। সেই থেকেই বিতর্কের শুরু। তাকে নিয়ে নানারকম মন্তব্য ছুঁড়ছেন অনেকেই।

বেশ কিছুদিন আগেই গণেশের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন কোরিওগ্রাফার সরোজ খান। তিনি বলেন, ডান্সারদের প্রতিশ্রুতির থেকে কম টাকা দেন গণেশ। এ ছাড়াও তিনি নিজের পজিশনকে কাজে লাগিয়ে নৃত্যশিল্পীদের ও সিনে ডান্সার্স অ্যাসোসিয়েশনকে অপমান করেন বলেও অভিযোগ করেন সরোজ। যদিও সেই অভিযোগ খারিজ করে দিয়ে গণেশ জানান, সরোজ ঠিক বলছেন না। গণেশের বিরুদ্ধে আরও অনেক অভিযোগই রয়েছে অনেকের। এর আগে ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ফিল্মের শ্যুটিংয়ের সময় গণেশ ও নানা পাটেকর হেনস্থা করেছিলেন বলে অভিযোগ করেছিলেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading